ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা • ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ • পাইকগাছার গদাইপুরে ৫০০ নার্সারির চারা যাচ্ছে দেশজুড়ে • সিংগাইরে চার ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা • বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু • আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবি বিএনপির একাংশের • কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার, ৮ জেলের এক মাসের কারাদণ্ড • ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর • আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

পিরোজপুর: কাউখালীতে “বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি” এবং “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” স্লোগানকে সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাউখালীর উদ্যোগে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “কিশোরীদের সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিয়ে একটি বড় বাধা। বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকের কিশোরীরা সচেতন হলে আগামী দিনে একটি অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া জানান, “দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে এবং কিশোরীদের সামাজিক ও আর্থিক সুরক্ষার লক্ষ্যে ইরেসপো প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সচেতনতামূলক শিক্ষার মাধ্যমে এই কিশোরীরা ভবিষ্যতে তাদের পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও প্রশিক্ষণার্থী কিশোরীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৩:০৬   ৪৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা
● বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
● কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার, ৮ জেলের এক মাসের কারাদণ্ড
● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান



আর্কাইভ