ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ইউএনওর স্বাক্ষর জাল করে সরকারি স্কুল ভবন ভাঙার চেষ্টা • তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ভেড়ামারায় বিএনপির প্রস্তুতি সভা • হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইউএনওর স্বাক্ষর জাল করে সরকারি স্কুল ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে সরকারি স্কুল ভবন ভাঙার চেষ্টা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ইউএনওর স্বাক্ষর জাল করে সরকারি স্কুল ভবন ভাঙার চেষ্টা

ভোলা: উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে ২০১৮ সালে নির্মিত ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নতুন ভবনকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে সরকারি সম্পদ ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুয়া টেন্ডারের গ্রহীতা ও ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকায় অবস্থিত ১৭৩ নম্বর পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ভেঙে ফেলার জন্য একটি চক্র উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে। গত ২২ জুন ২০২৬ তারিখে তৈরি ওই আদেশে স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে ৭৩৬।

এলাকার রায়হান, জলিল ও আবুল হোসেনসহ কয়েকজন জানান, কয়েকদিন আগে লিটন নামের এক ব্যক্তি ভবনটি ভেঙে নিয়ে যাওয়ার জন্য আসেন। তবে এলাকাবাসীর বাধার মুখে তিনি ভবনটি ভাঙতে পারেননি। লিটন এলাকাবাসীকে জানান, সরকারি উদ্যোগে ভবনটি ভাঙার জন্য টেন্ডার হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও সরকারি প্রক্রিয়ায় ভবনটি ভাঙার টেন্ডার হয়েছে বলে জানান। এরপর গত ২২ নভেম্বর বিদ্যালয়ের দাতা সদস্যরা ভবনটি না ভাঙার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষা অফিসারের নির্দেশে তিনি ভবনটিকে পরিত্যক্ত দেখিয়ে একটি রেজুলেশন দিয়েছিলেন। এরপর কী হয়েছে, তা তাঁর জানা নেই।

এদিকে, ভুয়া চিঠিতে নাম উল্লেখ থাকা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, তাঁর নামে ভবন ভাঙার যে আদেশ তৈরি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। তবে ইউএনও কার্যালয় থেকে তাঁকে এ বিষয়ে জানিয়ে সংশ্লিষ্ট ফাইল তলব করা হয়েছে। তিনি ফাইলটি ইউএনও কার্যালয়ে জমা দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। তদন্তে দেখা গেছে, এ ধরনের কোনো আদেশ দেওয়া হয়নি। সরকারি পরিত্যক্ত ভবনসংক্রান্ত উপজেলা কমিটিও এ ধরনের কোনো আদেশ দেয়নি। এ ছাড়া আদেশে ব্যবহৃত তাঁর স্বাক্ষর স্ক্যান করে ভুয়া আদেশ তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:২৬:৫২   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ইউএনওর স্বাক্ষর জাল করে সরকারি স্কুল ভবন ভাঙার চেষ্টা
● কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান
● কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসবের উদ্বোধন
● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের
● লালমোহনে জমি দখলে রাতের আঁধারে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় হামলার অভিযোগ



আর্কাইভ