ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ইউএনওর স্বাক্ষর জাল করে সরকারি স্কুল ভবন ভাঙার চেষ্টা • তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ভেড়ামারায় বিএনপির প্রস্তুতি সভা • হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ভেড়ামারায় বিএনপির প্রস্তুতি সভা

তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ভেড়ামারায় বিএনপির প্রস্তুতি সভা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ভেড়ামারায় বিএনপির প্রস্তুতি সভা

কুষ্টিয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে ভেড়ামারা পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত ৮টায় ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা আনোয়ারুল আজিম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হুসাইন সোহাগ, উপজেলার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদি, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক মওদুদ আহমেদ মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, পৌর ৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও বিএনপি নেতা খায়রুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বাদল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরীফ উদ্দিন, সাজেদুল ইসলাম সাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং নির্ধারিত কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে সক্রিয় ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভেড়ামারা পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড শাখা এ কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভার আয়োজন করে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৮   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ভেড়ামারায় বিএনপির প্রস্তুতি সভা
● লাশের রাজনীতি করে নিষিদ্ধ দল, বিএনপি বিশ্বাস করে জনসমর্থনে: সমাজকল্যাণমন্ত্রী
● ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে পেল জামায়াত নেতারা
● এক দশকেও শুরু হয়নি কাজ, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি
● ১৪ শহীদের স্মৃতিবিজড়িত চন্ডিপুর বধ্যভূমি অযত্নে, সংস্কারের দাবি



আর্কাইভ