ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা • ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ • পাইকগাছার গদাইপুরে ৫০০ নার্সারির চারা যাচ্ছে দেশজুড়ে • সিংগাইরে চার ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা • বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু • আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবি বিএনপির একাংশের • কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার, ৮ জেলের এক মাসের কারাদণ্ড • ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর • আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে শো-রুমের আড়ালে অবৈধ আইসক্রিম ব্যবসা, জরিমানা

মহম্মদপুরে শো-রুমের আড়ালে অবৈধ আইসক্রিম ব্যবসা, জরিমানা


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


মহম্মদপুরে শো-রুমের আড়ালে  অবৈধ আইসক্রিম ব্যবসা, জরিমানা
মাগুরা: মহম্মদপুর উপজেলা সদরে ওয়ালটন শো-রুমের আড়ালে অবৈধ আইসক্রীম কারখানা গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানা গছে। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মহম্মদপুর উপজেলার কাজী সালিমুল হক মহিলা কলেজের সামনের ওয়ালটন শো-রুমের মালিক মো. খায়রুল ইসলাম দুই বছরের অধিক সময় গোপনে এই অবৈধ আইসক্রীম কারখানা পরিচালনা করে আসছেন। তিনি জানান কারখানার বিএসটিআইয়ের কোন বৈধ কাগজ পত্র, ট্রেড লাইসেন্স এবং ভোক্তা অধিকারের কোন অনুমোদন নেই।

এছাড়া মোড়কের গায়ে ভূয়া ঠিকানা ”ঢাকা বাংলাদেশ” ব্যবহার করা হয়েছে। পণ্যের মোড়কের গায়ে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তারও কোন তালিকা নেই এবং নেই কোন উৎপাদিত ও মেয়াদ উত্তীর্নের তারিখ। অনুমোদনহীন খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার জন্য তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মো. খাইরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি পরিচালনার অনুমোদন চেয়ে বিএসটিআইএ আবেদন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২২:২৩   ১২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ
● পাইকগাছার গদাইপুরে ৫০০ নার্সারির চারা যাচ্ছে দেশজুড়ে
● ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর
● \পদ্মায় অভিযানে সাড়ে ৩ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল জব্দ
● \সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, নিরাপত্তা জোরদার



আর্কাইভ