ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহ: ফুলপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ১০৪টি নিষিদ্ধ রিং জাল জব্দ করা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ২টা থেকে সিংহেশ্বর ইউনিয়নের কংশ নদীর শাখা ভাঙাব্রিজ,পুরাপুটিয়া ও বনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে জব্দ করা নিষিদ্ধ রিং জাল জলাশয়ের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ফুলপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান,দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:১২   ৮ বার পঠিত  |