ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে চড়া দামে সার বিক্রি করায় ডিলারসহ তিনজকে জরিমানা

বাউফলে চড়া দামে সার বিক্রি করায় ডিলারসহ তিনজকে জরিমানা


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


পটুয়াখালী: বাউফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া মূল্যে সার বিক্রি করার দায়ে ডিলার সহ তিনজনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলার বগা বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় বগা বন্দর এলাকার সরকার অনুমোদিত সার ডিলার মের্সাস আখি এন্টার প্রাইজকে ১০ হাজার টাকা, খুরচা বিক্রেতা রশিদ খান ও কবির হোসেন নামে দুই ব্যবসায়ীকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগ সূত্র জানায়, দেশে সারের কোনো সংকট নেই। তারপরেও এক শ্রেণির অসাধু সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯’র বিভিন্ন ধারায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন এ প্রতিনিধিকে বলেন, ‘ পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোনো সংকট না থাকার পরেও কিছু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সোহগ মিলু বলেন, বেশি দামে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। যদিও কেউ বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:২০:১৭   ৬১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ