ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ আটক ৪

লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ আটক ৪


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ আটক ৪
ভোলা: লালমোহন উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাজল ইসলামের ছেলে মো. হাসিবুল্লাহ শামিম (২৫), ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবিউল্লাহর ছেলে মো. মাহমুদুল হাসান (২৪) এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার দুলাল খন্দকারের ছেলে মো. নূরনবী (২৪) ও ওই ওয়ার্ডের মধ্যপাঙাশিয়া এলাকার মোন্তাজ মিস্ত্রির ছেলে মো. মনির (২৫)।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকায় পুলিশ ফোর্স নিয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। এ সময় ওই এলাকার দুলা মিয়া চৌকিদারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
তিনি আরও জানান, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদারের তত্বাবধায়নে পরিচালিত এই অভিযানে আটককৃত ওই চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২২:৫৩   ৬৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ