ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান • কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস • ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা • লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩ • চাটমোহরে ৯ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা • কাঁঠালিয়ায় জমিতে ভবন নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ • চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন • কাউখালীতে হাঁস-মুরগি পালনে স্বাবলম্বী হতে ৩০ নারীর প্রশিক্ষণ • দুমকি নতুন বাজারে যাত্রা শুরু করল আরাফ হজ্জ ট্রাভেলস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পরিত্যক্ত ভবনের কারনে ঝুঁকিপূর্ণ সড়ক

কাউখালীতে পরিত্যক্ত ভবনের কারনে ঝুঁকিপূর্ণ সড়ক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


কাউখালীতে পরিত্যক্ত ভবনের কারনে ঝুঁকিপূর্ণ সড়ক

পিরোজপুর: কাউখালী থেকে নেছারাবাদ, বানারীপাড়া ও গরিয়ারপাড় হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম সংক্ষিপ্ত ও ব্যস্ততম সড়কে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবন। কাউখালী বেইলি ব্রিজ সংলগ্ন সড়ক ঘেঁষে অবস্থিত এ ভবনটির কারণে নিয়মিত ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ঘটছে ঘন ঘন দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক আব্দুল হক নামের এক ব্যক্তি। দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটির চাল ও দেয়ালের অংশ ভাঙাচোরা এবং তা সরাসরি সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে প্রসারিত হয়ে আছে। এর ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ঢাকা, পিরোজপুর, খুলনা ও বরিশালগামী যাত্রী ও ভারী যানবাহনসমূহ বেইলি ব্রিজ অতিক্রম করে এই অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে দেখতে পায় না। এতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী বারবার ভবনটি অপসারণের জন্য মালিক আব্দুল হককে অনুরোধ জানিয়েছেন। তবে তিনি কোনো তোয়াক্কা না করে ভবনটি অপসারণ করা থেকে বিরত রয়েছেন। সরকারি উদ্যোগ কিংবা স্থানীয় প্রশাসনের তাগিদ সত্ত্বেও তা অপসারণ না হওয়ায় ভবন মালিকের “খুঁটির জোর” কোথায়—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় এক বাস চালক জানান, “বেইলি ব্রিজের পার হয়েই মোড় ঘেঁষে এই পুরনো ভবনটি থাকায় বিপরীত দিক থেকে গাড়ি আসলে দেখতে অসুবিধা হয়। বেশ কয়েকবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি। দ্রুত এটি সরিয়ে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।এ ব্যাপারে ভবনের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তারা এক আত্মীয় মাধ্যমে জানা গেছে এই ভবন নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
সড়কে যাতায়াতকারী হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে ভবনটি অপসারণে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাহী কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন কাউখালীবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৩   ৭৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩
● কাঁঠালিয়ায় জমিতে ভবন নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ



আর্কাইভ