ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান • কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস • ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা • লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩ • চাটমোহরে ৯ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা • কাঁঠালিয়ায় জমিতে ভবন নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ • চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন • কাউখালীতে হাঁস-মুরগি পালনে স্বাবলম্বী হতে ৩০ নারীর প্রশিক্ষণ • দুমকি নতুন বাজারে যাত্রা শুরু করল আরাফ হজ্জ ট্রাভেলস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনের চৌরাস্তার মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

লালমোহনের চৌরাস্তার মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


 লালমোহনের চৌরাস্তার মোড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

ভোলা: ​লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
​

অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলার নির্বাহী অফিসার এবং পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানা পুলিশ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​

অভিযান চলাকালীন চৌরাস্তা মোড়ের বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার পাশাপাশি কয়েকটি ওষুধের দোকানেও বিশেষ অভিযান চালানো হয়।
লালমোহন ​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদের অভিযান চলমান থাকবে। উচ্ছেদ করার পর পুনরায় কেউ যাতে অবৈধভাবে দোকানপাঠ বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৩:০৬   ৭২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩
● কাঁঠালিয়ায় জমিতে ভবন নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ



আর্কাইভ