![]()
ভোলা: লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলার নির্বাহী অফিসার এবং পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানা পুলিশ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালীন চৌরাস্তা মোড়ের বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার পাশাপাশি কয়েকটি ওষুধের দোকানেও বিশেষ অভিযান চালানো হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদের অভিযান চলমান থাকবে। উচ্ছেদ করার পর পুনরায় কেউ যাতে অবৈধভাবে দোকানপাঠ বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৩:০৬ ৬ বার পঠিত | ● অভিযান ● উচ্ছেদ ● লালমোহন