ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নবীন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট শনিবার উপজেলা অডিটোরিয়ামরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা আমাদের আগামী দিনের পথচলার পাথেয়। পাশাপাশি নতুন শিক্ষকদের মেধা ও নিষ্ঠার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটিয়ে একটি দক্ষ আগামী প্রজন্ম গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপন কুমার দেবনাথ, ভেড়ামারা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শিক্ষা গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল আমিন (জসিম), পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার পেছনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভেড়ামারা শাখার সভাপতি রুকুনুজ্জামান।
চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকশানা লিপির যৌথ ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে ২০২৩-২৬ সালে অবসরপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ২০২৪-২৫ সালে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩০ ৩ বার পঠিত | ● ইউএনও ● ভেড়ামারা