ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


 কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পিরোজপুর: কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে প্যানেল চেয়ারম্যান পদ থেকে তার বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর কাছে সম্প্রতি লিখিত অভিযোগ দাখিল করেছেন ১০ জন নির্বাচিত ইউপি সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন নির্বাচিত ইউপি সদস্যদের সমর্থন না থাকা সত্ত্বেও কৌশলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান-এর কাছ থেকে মৌখিকভাবে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।
অভিযোগকারী ইউপি সদস্যদের দাবি, মৌখিকভাবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন পরিষদের কার্যক্রমে চরম অবহেলা করছেন এবং তার কাজের গতি অত্যন্ত মন্থর। তিনি নির্বাচিত সদস্যদের সাথে পরামর্শ না করে একাই পরিষদের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের মতে, বিধি মোতাবেক সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হতো।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য কাজী সালাউদ্দিন জানান, “অলিখিত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম পরিষদের উন্নয়ন ও সহায়তার বরাদ্দ সঠিকভাবে বণ্টন না করে সিংহভাগ বরাদ্দ একাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমরা চাই নিয়ম মেনে দ্রুত নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হোক।
তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন বলেন, “আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমি ইউনিয়ন পরিষদের সব সদস্যদের সাথে আলোচনা করেই পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি এবং সরকারি সকল বরাদ্দ সমহারে বণ্টন করা হচ্ছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান জানান, “অভিযোগের লিখিত কপি পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:১১   ৫৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি
● পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরিতে কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
● শিক্ষার মানোন্নয়নে কাঁঠালিয়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
● দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল
● চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার



আর্কাইভ