ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ইংলিশ অলিম্পিয়াড উদ্বোধন

পীরগঞ্জে ইংলিশ অলিম্পিয়াড উদ্বোধন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


পীরগঞ্জে ইংলিশ অলিম্পিয়াড উদ্বোধন
ঠাকুরগাঁও: পীরগঞ্জে ‘ইংলিশ অলিম্পিয়াড এন্ড কালচারাল ফেইস্টা সিজন -২’ এর ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল প্রফেসর ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস-২ এ এর উদ্বোধন করেন।

নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালক (শিক্ষা) দলিলুর রহমান দুলালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের পরিচালক মামুনুর রশিদ, পীরগঞ্জ ক্লাব সাধারণ সম্পাদক ও সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, প্রধান শিক্ষক (মাধ্যমিক) খায়রুল বাশার ও প্রধান শিক্ষক (প্রাথমিক) জিল্লুর রহমান প্রমুখ।

তিনটি গ্রুপে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। গ্রুপ গুলো হলো ‘তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী জুনিয়র গ্রুপ’, ‘ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী হাই ফ্লাইয়ার্স গ্রুপ’ ও ‘নবম এবং দশম শ্রেণি ট্রেইল্বলাইজার গ্রুপে’ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। ২৮ সেপ্টেম্বর থেকে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সিজন-২ এর অলিম্পিয়াড কার্যক্রম শুরু হবে। আগামী ৩ অক্টোবর ‘ইংলিশ অলিম্পিয়াড এন্ড কালচারাল ফেইস্টা-২’ এর সমাপনি অনুষ্ঠান হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৬   ৬৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● দুর্যোগ মোকাবিলায় পীরগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দিবস
● উলিপুরের প্রত্যন্ত গ্রামে ৭৮০ শিক্ষার্থীর স্বপ্ন গড়ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
● শিক্ষার মানোন্নয়নে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিভাবক সমাবেশ
● ঠাকুরগাঁওয়ে দুই ভাই গ্রেপ্তার ঘিরে বিক্ষোভ, ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ
● পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট



আর্কাইভ