ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জামায়াত নেতার নিজ অর্থায়নে চলছে সড়ক সংস্কার কাজ

হাতিয়ায় জামায়াত নেতার নিজ অর্থায়নে চলছে সড়ক সংস্কার কাজ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


 হাতিয়ায় জামায়াত নেতার নিজ অর্থায়নে চলছে সড়ক সংস্কার কাজ

নোয়াখালী: হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী থেকে আজিমনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জামায়াত নেতা এডভোকেট নোমান ছিদ্দিকের ব্যক্তিগত অর্থায়নে সড়কটির সংস্কারকাজ শুরু করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে তিনি নিজে উপস্থিত থেকে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজের উদ্বোধন করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়ে রয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের দাবি ছিল দীর্ঘদিনের।
স্থানীয় বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, আমতলী-আজিমনগর সড়কটি জাহাজমারা ইউনিয়নের এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রয়োজনীয় কাজে এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সংস্কারকাজ শেষ হলে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তাঁরা আশা করছেন।
এডভোকেট নোমান ছিদ্দিক বলেন, “জাহাজমারা ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করেই ব্যক্তিগত অর্থায়নে এ সড়কের সংস্কারকাজের উদ্যোগ নিয়েছি। এর আগেও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ করেছি। মানুষের প্রয়োজনের সময় তাঁদের পাশে থাকাই আমার লক্ষ্য। পর্যায়ক্রমে জাহাজমারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন ও সংস্কারে যতটুকু সম্ভব, পাশে থাকার চেষ্টা করব। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংস্কারকাজ যথাযথভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

উল্লেখ্য, এডভোকেট নোমান ছিদ্দিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাজমারা ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নোয়াখালী জেলা বিষয়ক সম্পাদক এবং পরিবহন ফেডারেশন, নোয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩৭   ৩ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় জামায়াত নেতার নিজ অর্থায়নে চলছে সড়ক সংস্কার কাজ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা
নবীনগরে একাধিক বাড়িতে দুর্বৃত্তদের হামলা,পিস্তল ঠেকিয়ে মালামাল লুট
হাতিয়ায় ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেফতার
হাতিয়ায় যুবদল নেতাকে তিনটি মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ



আর্কাইভ