ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ সার ব্যবসার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভেড়ামারায় অবৈধ সার ব্যবসার দায়ে ব্যবসায়ীকে জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬


‎

‎ভেড়ামারায় অবৈধ সার ব্যবসার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

‎

‎

‎কুষ্টিয়া: ভেড়ামারায় সার ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। ৩০ আগস্ট (রবিবার) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া বাজার পশু হাটের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।

‎

‎আদালত সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলা ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাশারের নেতৃত্বে সাতবাড়ীয়া বাজার এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে সাতবাড়ীয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ হাসমতের প্রতিষ্ঠানে সার ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম ও লাইসেন্স সংক্রান্ত জটিলতা ধরা পড়ে।

‎

‎পরবর্তীতে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ী মোঃ হাসমতের বিরুদ্ধে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এর ৮(১) ধারা লঙ্ঘনের দায়ে ৯৬/২৬ নম্বর মামলা দায়ের করে অভিযোগ গঠন করা হয়। ম্যাজিস্ট্রেট ও সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে অভিযোগপত্রে স্বাক্ষর করেন। এরপর তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎

‎অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স হিসেবে ভেড়ামারা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

‎

‎অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাশার জানান, কৃষকদের দোরগোড়ায় মানসম্মত সার নিশ্চিত করতে এবং সারের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৪১   ১১০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক
● সুন্দরবনের নদীতে মাইক্রোপ্লাস্টিক, পশুরের মাছে সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু
● নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
● ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা



আর্কাইভ