![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৩১ আগস্ট (সোমবার) সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উৎসবমুখর প্রতিযোগিতার সূচনা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব শাজাহান আলি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং সাহিত্য-সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এই আয়োজন অনন্য ভূমিকা রাখবে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এবং উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকসহ স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণার্থী ও শিল্পীরা অংশ নেন। উদ্বোধনের পর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মনোজ্ঞ প্রতিযোগিতা শুরু হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৮:৫৫ ৫ বার পঠিত | ● প্রতিযোগিতা ● ভেড়ামারা ● সাংস্কৃতিক