ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা • ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন • পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা • কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি • ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড়


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


‎জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা
‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে জেলি (সিলিকা জেল) মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
‎

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ভেড়ামারা কলেজ বাজারের মাছের আড়ত ও বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওজন বাড়ানোর উদ্দেশ্যে চিংড়ি মাছে ক্ষতিকর সিলিকা জেল বা অপদ্রব্য পুশ করার সত্যতা পাওয়া যায়।
‎
‎এই অপরাধে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০’ এর ৩১ ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়িগুলো বিনষ্ট করা হয়।
‎
‎অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান এবং ভেড়ামারা থানার পুলিশ সদস্যের একটি সঙ্গীয় ফোর্স।
‎
‎অভিযান শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। ভোক্তা অধিকার রক্ষা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনের এই জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর‎

বাংলাদেশ সময়: ২০:১১:৪৯   ৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক
● সুন্দরবনের নদীতে মাইক্রোপ্লাস্টিক, পশুরের মাছে সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু
● নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
● ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা



আর্কাইভ