ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ • পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ • ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা • কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস • ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক • পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত • লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা • ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন • পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা • কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


‎ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
‎
‎৩১ আগস্ট (সোমবার) সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উৎসবমুখর প্রতিযোগিতার সূচনা হয়।
‎
‎ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব শাজাহান আলি।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং সাহিত্য-সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এই আয়োজন অনন্য ভূমিকা রাখবে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এবং উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকসহ স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণার্থী ও শিল্পীরা অংশ নেন। উদ্বোধনের পর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মনোজ্ঞ প্রতিযোগিতা শুরু হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫৫   ৬৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক
● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক
● সুন্দরবনের নদীতে মাইক্রোপ্লাস্টিক, পশুরের মাছে সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু
● নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



আর্কাইভ