ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিস্তায় পাথর উত্তোলনে প্রশাসনের অভিযানে ধ্বংস করা হলো অবৈধ সরঞ্জাম

তিস্তায় পাথর উত্তোলনে প্রশাসনের অভিযানে ধ্বংস করা হলো অবৈধ সরঞ্জাম


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


তিস্তায় পাথর উত্তোলনে প্রশাসনের অভিযানে ধ্বংস করা হলো অবৈধ সরঞ্জাম
নীলফামারী: ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে ১৬টি নৌকা ও ৪টি ইঞ্জিন ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুজ্জামান, রংপুর বিজিবির মেজর জুলকার নাঈন ও ডিমলা থানার ওসি শওকত আলী সরকারের নেতৃত্বে এ অভিযান চালায়। অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা ও ইঞ্জিন শনাক্ত করে ধ্বংস করা হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরানুজ্জামান সংবাদকর্মীকে বলেন, ‘তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। খুব শিগগিরই তদন্ত ও অনুসন্ধানের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ‘এটি এককালীন অভিযান নয়। তিস্তা নদী রক্ষায় টাস্কফোর্সের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কেউ জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয়রা অভিযোগ করেন বলেন, দীর্ঘদিন ধরে তিস্তার বিভিন্ন পয়েন্টে ইঞ্জিনচালিত নৌকা ও ভারী যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তলদেশে গভীর খাদ সৃষ্টি ও নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তনের পাশাপাশি তীরভাঙনের ঝুঁকি বাড়ছে।

এস/ এস

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৯   ১১১ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুর পৌরসভায় কাজ অসমাপ্ত রেখেই এডিবির কোটি টাকা উত্তোলনের অভিযোগ
● দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত, পীরগঞ্জে ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ
● রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী প্রমা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
● দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে
● দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা



আর্কাইভ