ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভেড়ামারায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

‎১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ভেড়ামারা ডাকবাংলোর সামনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও এক বিশাল র‍্যালীর আয়োজন করা হয়।

‎দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে ডাকবাংলো চত্বরে জড়ো হতে থাকেন। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের অধিকার আদায়ের দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভেড়ামারার সর্বস্তরের জনগণের ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

‎আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালী (শোভাযাত্রা) বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলি, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান সিজার, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বাদল, বিএনপি নেতা শিহাবুল ইসলাম শিহাব এবং বিএনপি নেতা সামসুল হকসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ২২:২৮:২১   ৪৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা
ভেড়ামারায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড



আর্কাইভ