ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সাতটি প্রতিষ্ঠানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

চাটমোহরে সাতটি প্রতিষ্ঠানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


 চাটমোহরে সাতটি প্রতিষ্ঠানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
পাবনা: চাটমোহর পৌর সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি খাদ্য উৎপাদনকারী এবং বিক্রেতা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি মিষ্টির দোকান, দুইটি রেস্টুরেন্ট, বেকারী, তেল মিল এবং কীটনাশক ও বীজ বিক্রির দোকানে নানা অনিয়ম, মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্যে মেয়াদ না থাকা, ওজনে কারচুপি, ভেজাল তেল তৈরির কারণে জরিমানা করা হয়। এরমধ্যে অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারনকে ৫০ হাজার টাকা, সোনা মিষ্টান্ন ভান্ডারে ২০ হাজার টাকা, জনতা ওয়েল মিলের পার্থ কুন্ডুকে ৫০ হাজার টাকা, স্বাদ বেকারীর শহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা, স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের আজিম উদ্দিনকে ১০ হাজার টাকা, আদর্শ বীজ ভান্ডারের আজিম শেখকে ২ হাজার টাকা ও মেসার্স মজিদ স্টোরের আঃ মজিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি এই অভিযান পরিচালনা করেন। এসময় চাটমোহর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম আসলাম হোসেন, চাটমোহর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, চাটমোহরের বিভিন্ন জায়গায় ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৮   ৬৯ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু
● আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল চাটমোহরের যুবকের
● আগামী ২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
● জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন
● রাজশাহীতে ২ হাজার ইয়াবাসহ আটক শিক্ষক দম্পতি, মামলা



আর্কাইভ