ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৩৩ দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করলেন প্রতিমন্ত্রী

কাউখালীতে ৩৩ দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করলেন প্রতিমন্ত্রী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে ৩৩ দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করলেন প্রতিমন্ত্রী

পিরোজপুর: কাউখালীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার ৩৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন তিনি।
সহায়তা বিতরণের আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে তিনি উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত কক্ষ পরিদর্শন করেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কাউখালীর একটি পরিবারও যেন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়। ৩৩ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
এদিকে, বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৩   ৬৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ