ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা

লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


 লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা

ভোলা: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক, ওসি নজরুল ইসলাম মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল, উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলায়মান জমাদার, অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন, অধ্যক্ষ খলিলুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আজাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার আদর্শকে ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪০   ৬২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ