ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু

চাটমোহরে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


 চাটমোহরে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু
পাবনা: চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি নামের এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আব্দুল বারেক উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে। এর আগে গত ২৯ আগস্ট শনিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত শনিবার (২৯ আগস্ট) আব্দুল বারেকের পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাঁধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ইসলাম বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আব্দুল বারেক ওরফে বাকি। পরে নিহত ব্যক্তির লাশ বাড়িতে আসার পর দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩১   ৮৬ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু
● আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল চাটমোহরের যুবকের
● আগামী ২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
● জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন
● রাজশাহীতে ২ হাজার ইয়াবাসহ আটক শিক্ষক দম্পতি, মামলা



আর্কাইভ