ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় হাসপাতালে নবজাতকের পা ভাঙার অভিযোগ

কলাপাড়ায় হাসপাতালে নবজাতকের পা ভাঙার অভিযোগ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


 কলাপাড়ায় হাসপাতালে নবজাতকের পা ভাঙার অভিযোগ

পটুয়াখালী: কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক নার্সের বিরুদ্ধে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার,১ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের ফেরিঘাটসংলগ্ন ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

শিশুটির স্বজনরা জানান, গত ২৮ আগস্ট উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রেজাউলের স্ত্রী জান্নাতি আক্তার কনা সিজারিয়ান অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা তাঁর অস্ত্রোপচার করেন। পরে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার সকালে নবজাতকের চোখ হলুদাভ হওয়ায় তাকে ফটোথেরাপি দেওয়ার জন্য এক নার্স থেরাপি কক্ষে নিয়ে যান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর শিশুটি উচ্চস্বরে কান্না শুরু করে। পরে এক্স-রে করানো হলে শিশুটির পায়ে ভাঙা দেখা যায় বলে জানান পরিবারের সদস্যরা।

রেজাউল ও জান্নাতি দম্পতির অভিযোগ, হাসপাতালের ওই নার্সের অবহেলার কারণেই শিশুটির পা ভেঙেছে। তবে তাঁরা অভিযুক্ত নার্সের নাম জানাতে পারেননি।

এ বিষয়ে ম্যাক্স হাসপাতালের মালিকপক্ষের মোঃ নাহিদ বলেন, নবজাতকের পা কীভাবে ভেঙেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত শিশুটির উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে।

ঘটনার বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাঁরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নবজাতকের পা ভাঙার প্রকৃত কারণ ও কারও অবহেলা ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:২৬   ৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ