ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত

হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত


হবিগঞ্জ ( সিলেট ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


 হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত

সিলেট: নাগরিক সেবা সহজীকরণ ও সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ গণশুনানি গ্রহণ করেন। গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা তাঁদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। জেলা প্রশাসক প্রত্যেক সেবাপ্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়ভেদে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিরোধ, প্রশাসনিক সেবা, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমসহ নানা বিষয়ে অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন সেবাপ্রার্থীরা। জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতিতে নিজেদের সমস্যার কথা জানাতে পেরে সন্তোষ প্রকাশ করেন অনেকে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সেটিই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো সেবাপ্রার্থী যেন অযথা ঘুরতে না হয় বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনবান্ধব, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করতে গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন সেবাপ্রার্থীদের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হচ্ছে, অন্যদিকে সরকারি সেবার মান ও জবাবদিহিতা বাড়ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:১৭   ১২১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী
● অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ
● কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের
● এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি
● ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন



আর্কাইভ