ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে পেয়াজ চাষীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

পীরগঞ্জে পেয়াজ চাষীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


পীরগঞ্জে পেয়াজ চাষীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ
ঠাকুরগাঁও: পীরগঞ্জে চাষীদের পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ৯টি মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার (ভূমি)এন এম ইশফাকুল কবির, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মইনুল হোসেন সোহাগ, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান বলেন, এয়ার ফ্লো মেশিন বা ‘অনিয়ন স্টোরেজ ব্লোয়ার’ ব্যবহার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে দীর্ঘসময় পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এ প্রচলিত পদ্ধতির মাধ্যমে পচনের হার অনেক কমানো সম্ভব। তিনি বলেন, এয়ার ফ্লো মেশিনের কার্যপদ্ধতি বায়ুপ্রবাহ সঞ্চালনের মাধ্যমে এই মেশিনটি ওপরের বা চারপাশের বাতাস টেনে স্তূপ করা পেঁয়াজের নিচের অংশে পাইপ বা ভেন্টের মাধ্যমে প্রবাহিত করে। এতে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এবং একটানা বাতাস চলাচলের কারণে পেঁয়াজের স্তূপে গরম ও আর্দ্র পরিবেশ তৈরি হতে পারে না, ফলে পেঁয়াজ সতেজ থাকে।
এছাড়া সাধারণত একটি মাঝারি আকারের এয়ার ফ্লো মেশিনের সাহায্যে একবারে ২০০ থেকে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব।
কৃষি অফিসার বলেন, মেশিনে তোলার আগে পেঁয়াজ ভালোভাবে রোদে শুকিয়ে বা ফাইন-ড্রাইং করে নিতে হবে। পচে যাওয়া পেঁয়াজ বাছাইয়ের পর সংরক্ষণ করার আগে পচা, কাটা বা রোগাক্রান্ত পেঁয়াজগুলো আলাদা করে ফেলে দিতে হবে। এছাড়া ঘরের ভেতরের আর্দ্রতা যেন পরিমিত ও অনুকূল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪১   ৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুর পৌরসভায় কাজ অসমাপ্ত রেখেই এডিবির কোটি টাকা উত্তোলনের অভিযোগ
● দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত, পীরগঞ্জে ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ
● রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী প্রমা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
● দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে
● দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা



আর্কাইভ