ঢাকা    বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বিএনপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই ব্যাপক উন্নয়ন হয়েছে: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই ব্যাপক উন্নয়ন হয়েছে: আলতাফ হোসেন চৌধুরী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


 বিএনপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই  ব্যাপক উন্নয়ন হয়েছে: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী: বিএনপির ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। দুমকি উপজেলায় নতুন ৩৬ টি রাস্তা পাকাকরণের জন্য অনুমোদন হয়েছে এছাড়াও বেশ কিছু নতুন স্কীম হাতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী এবং আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামী ৫ বছরে দুমকিতে কোনো কাঁচা রাস্তা থাকবেনা । আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এজন্য প্রধানমন্ত্রীকে সকলের সহযোগিতা করতে হবে। ১ লা সেপ্টেম্বর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার বিকেলে দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.ওয়াহিদ সরোয়ার কালাম, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এ্যাড. মোঃ আনিসুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আল আমিন সুজন, দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৮   ৯ বার পঠিত  |