ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ • সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড • ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


‎ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০:৪৫ ঘটিকায় ভেড়ামারা থানাধীন মঠপাড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মঠপাড়া এলাকার জনৈক মোঃ মনিরুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃত আসামিরা হলেন— ভেড়ামারা থানার মঠপাড়া এলাকার মৃত অবনি কুমার বিশ্বাসের ছেলে শিবু কুমার বিশ্বাস (৩০), বৃত্তিপাড়া এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাউছার আহমেদ (২১) এবং হিড়িমদিয়া এলাকার মোঃ জিয়ারুল রহমানের ছেলে মোঃ জিহাদ আলী (১৯)।
‎
‎ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ১:০৭:৫৫   ১১১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
● ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক
● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক



আর্কাইভ