ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• হাসিনার পথেই হাঁটেন জামায়াত নেতারা, অভিযোগ রিজভীর • ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ • সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ভেড়ামারায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


 ভেড়ামারায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

‎কুষ্টিয়া: ভেড়ামারায় নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ট্যাপেন্টাডল’ সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
‎
‎০২ সেপ্টেম্বর (বুধবার) রাত ১১ ঘটিকায় উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
‎দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ রিমন (১৯)। তিনি ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের বাসিন্দা।
‎
‎আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে ক্ষেমিরদিয়াড় গ্রামে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন ওই যুবক। খবর পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
‎
‎ঘটনার সত্যতা পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুসারে আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
‎

অভিযান শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডাদেশ প্রদানের পর রাতেই সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়েছে।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ১:৪৬:৪৮   ৯৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
● ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক
● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক



আর্কাইভ