ঢাকা    শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান নবীগঞ্জে যৌতুক মামলার জেরে বোনের জামাইসহ দুইজনকে ট্রাক চাপা দিয়ে হত্যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি কাঁঠালিয়ায় স্ত্রীর হাঁতুরীর পিটনীতে রক্তাক্ত স্বামী সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ চরফ্যাসনের মাদ্রাজকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে:সায়েম মালতিয়া কাঁঠালিয়ায় আ’লীগ নেতা মেহেদী গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
মানিকগঞ্জ: দৌলতপুরে এক কিশোরী স্কুলছাত্রীকে(১৩) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল বারেক (৪২) নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত বারেক উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিবাদী বারেক তাদের প্রতিবেশী। গত ২৪ আগস্ট রাতে বিবাদীর স্ত্রীর অনুরোধে ভুক্তভোগী কিশোরী তাদের বাড়ির পশ্চিম পাশের রুমে বিবাদীর পুত্রবধূর সাথে ঘুমাতে যায়।

রাত অনুমান ১ টার দিকে পুত্রবধূ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে গেলে সেই সুযোগে আ. বারেক রুমে ঢুকে কিশোরীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী ডাক-চিৎকার করলে। ধর্ষণ চেষ্টাকারী কৌশলে পালিয়ে যায়। কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়।
​পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে দৌলতপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা‌ অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানায়, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩, জিআর নং-১২২)। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামকে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৯   ১০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
ফেজবুকে সাংবাদিককে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করলেন স্বাস্থ্য কর্মকর্তা
সার গুদামজাত করার অপরাধে দুই সারের ডিলারকে দুই লাখ টাকা জরিমানা
দোহারে প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ