ঢাকা    শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান নবীগঞ্জে যৌতুক মামলার জেরে বোনের জামাইসহ দুইজনকে ট্রাক চাপা দিয়ে হত্যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি কাঁঠালিয়ায় স্ত্রীর হাঁতুরীর পিটনীতে রক্তাক্ত স্বামী সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ চরফ্যাসনের মাদ্রাজকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে:সায়েম মালতিয়া কাঁঠালিয়ায় আ’লীগ নেতা মেহেদী গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত

পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


 পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত

পটুয়াখালী: গত দুই দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আজ দুপুর ১২ টায় এ তথ্য জানান, পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি।

টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমেছে। তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর। পানির নিচে রয়েছে আমন ক্ষেত। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও বর্ষাকালীন সবজি চাষিরা পড়েছেন বিপাকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। পাশাপাশি পটুয়াখালীসহ উপকূলীয় কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:০০   ৩৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় স্ত্রীর হাঁতুরীর পিটনীতে রক্তাক্ত স্বামী
সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা
চরফ্যাসনের মাদ্রাজকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে:সায়েম মালতিয়া
কাঁঠালিয়ায় আ’লীগ নেতা মেহেদী গ্রেফতার
পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত



আর্কাইভ