ঢাকা    শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান নবীগঞ্জে যৌতুক মামলার জেরে বোনের জামাইসহ দুইজনকে ট্রাক চাপা দিয়ে হত্যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি কাঁঠালিয়ায় স্ত্রীর হাঁতুরীর পিটনীতে রক্তাক্ত স্বামী সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ চরফ্যাসনের মাদ্রাজকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে:সায়েম মালতিয়া কাঁঠালিয়ায় আ’লীগ নেতা মেহেদী গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ

‎কুষ্টিয়া: ভেড়ামারায় দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার কাজিহাটা এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এই মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।

‎মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজিহাটা এলাকার নদী-নালা ও জলাশয়ে অভিযান চালিয়ে মাছের প্রজনন ও প্রাকৃতিক বংশবৃদ্ধি ধ্বংসকারী নিষিদ্ধ ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এই ক্ষতিকর জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০,০০০ টাকা।

‎পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলার সাতবাড়িয়া বাজারে নিয়ে এসে সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

‎অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আল-আমিনসহ পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা প্রদান করেন।

‎সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জলাশয়ের ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সুরক্ষায় জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১৮   ২৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা
ভেড়ামারায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার



আর্কাইভ