ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহতের মামলার প্রধান আসামী ঘাতক স্ত্রী ইসরাত জাহান লিজা (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিহতের চাচাত ভাই মিরাজুল ইসলাম বাদী হয়ে লিজা আক্তার ও অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামী করে থানায় একটি মামলা করেন। ( মামলা নং-০২) তারিখঃ ০৪/০৯/২০২৬।
ঘটনার পর সিনিয়র সহকারি পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো.শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার পর আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিন আউরা গ্রাম থেকে মামলার প্রধান আসামী ঘাতক স্ত্রীকে আটক করা হয়। গ্রেফতারকৃত লিজা উপজেলা সদরের দক্ষিন আউরা গ্রামের জাকির হোসেন মঞ্জু মল্লিকের মেয়ে। পলাশ লিজা দম্পত্তির দুই বছর ও দেড় মাসের দুটি কন্যা সন্তান রয়েছে।
জানাগেছে, ৬ বছর পুর্বে উপজেলার দক্ষিন আউরা গ্রামের জাকির হোসেন মঞ্জু মল্লিকের বড় মেয়ে ইসরাত জাহান লিজা (২৫) আক্তারের সাথে বিয়ে হয় নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ছোবরা গ্রামের বাসিন্ধা লুৎফর রহমানের ছেলে খায়রুল ইসলাম পলাশের (৪৮)। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে চার বছর ঢাকায় বসবাস করেন। গত দেড় বছর পুর্বে শ^শুর বাড়ী এলাকায় এসে বসবাস শুরু করেন পলাশ।
প্রথমে কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে পরে বাস কাঠালিয়া স্টান্ডে ঔষধের ব্যবসা শুরু করেন। থাকতেন শ^শুর বাড়ী এলাকার সাবেক প্রধান শিক্ষক আবদুল জলিল আকনের বাসায় ভাড়া। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক দ্ধন্ধে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়।
এক পর্যায়ে স্ত্রী লিজা আক্তারকে থাপ্প্র মারে পলাশ। এতে ক্ষিপ্ত হয়ে পলাশের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। খাট থেকে মেঝোতে পরে পরে শাবল দিয়ে উপর্যপুরি মাথায় আঘাত করে এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। থানার ওসি আবু নাছের রায়হান জানান, এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার প্রধান আসামী ঘাকত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
এন, এন
বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৪ ২৫ বার পঠিত | ● কাঁঠালিয়া ● স্বামী ● হত্যার