ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা • কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ • চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা • মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা • কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের • সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন • নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু • বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে • ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ

ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


 ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ

টাঙ্গাইল: ভূঞাপুরে সাংবাদিককে হুমকি দাতা উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার শাস্তি মূলক বদলী আদেশ দিয়েছেন, জেলা পরিবার পরিকল্পনা দপ্তর।

জানা যায়, স্বাস্থ্য কর্মী ফরিদা তার বাসায় ডেলিভারি কালে দুইটি শিশুর মৃত্যু হয়। সেই সংবাদ সংগ্রহে জৈনক সাংবাদিক উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে কিছু প্রশ্ন করেন এবং ভিডিও ধারণ করেন। ফরিদা সে সব প্রশ্নের উত্তর না দিয়ে ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এবং অকথ্য ভাষায় মা- বাবার নাম করে গালি দেন। সেই সাথে সাংবাদিকের বাড়িতে গিয়ে হাত পা ভেঙে ফেলার হুমকি দেন। এই ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের পর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি বিভিন্ন মাধ্যমে সংবাদ পর্যালোচনা ও ভিডিও টি দেখেন এবং সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তার জেরে হুমকি দাতা স্বাস্থ্য কর্মী ফরিদাকে ভূঞাপুর থেকে টাঙ্গাইলের দেলদুয়ার ফাজিল হাট পরিবার কল্যাণ দপ্তরে শাস্তি মূলক বদলির আদেশ দেয়া হয়।

গত ২ সেপ্টেম্বর উপ পরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানম স্বাক্ষরিত পত্রে হুমকি দাতা ফরিদা’ র বদলি আদেশ জারি করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৩০   ৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু
● ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু
● শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল
● মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে ফ্যান খুলে আহত ২ শিক্ষার্থী
● মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০



আর্কাইভ