ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » তেঁতুলিয়ার অব্যাহত ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধের ও সেতুর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

তেঁতুলিয়ার অব্যাহত ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধের ও সেতুর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


তেঁতুলিয়ার অব্যাহত ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধের ও সেতুর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালী: বাউফলে প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ ও পটুয়াখালী-ভোলা সেতু নির্মানের দাবিতে দীর্ঘ ৪ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তেঁতুলিয়া নদীর পাড়ে গড়ে ওঠা ধুলিয়া ও পার্শবর্তী দূর্গাপাশা ইউনিয়নবাসি।

আজ শুক্রবার সকালে ধূলিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নদীর তীরে হাজার হাজার নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সহিদুল আলাম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক(ভারপ্রাপ্ত) মো.তছলিম উদ্দিন তালুকদার, জামায়াতের উপজেলা আমির মাও.রফিকুল ইসলাম, সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ খালিদুর রহমান, ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক আ: রব মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন(বাবুল), উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান (রাফা), স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ নাঈম হোসেন(তারেক) প্রমুখ।
ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহবায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে বক্তারা বলেন,দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পরে থেকে প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছেন। প্রমত্তা তেঁতুলিয়া নদীর ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি,ঘর-বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসা। ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে ধূলিয়াবাসী। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে এক সময় বাউফলের মানচিত্র থেকে মুছে যাবে ধূলিয়া ইউনিয়ন।

বক্তারা আরো বলেন, বাউফলের তেঁতুলিয়া নদীতে একটি সেতু হলে ভোলা,লক্ষ্মীপুর,চট্রগ্রাম, পটুয়াখালী, বরগুনা,পিরোজপুর,বরিশালসহ পায়রা বন্দর এবং বাকেরগজ্ঞের সাথে যোগাযোগের ক্ষেত্রে একটি অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি হবে । এলাকার মানুষের কম সময়ে ঢাকাসহ বিভিন্নস্থানে যাতায়াতের পথ সুগম হবে। গড়ে উঠবে, শিল্প,কলকারখানা। এতে ৬টি জেলার ২৫ টি উপজেলার বসবাসরত মানুষের বাড়বে কর্মসংস্থান, কর্মমূখী চঞ্চলতায় ব্যস্ত সময় পার করবে এসব উপজেলা ও জেলার মানুষেরা।
পরে আন্দোলন কমিটি এক সাংবাদিক সম্মেলনে ৬টি জেলার সাথে সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও মানুষের নিরাপদ বসবাসে টেকসই বাঁধ নির্মানের জন্য যোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবী জানান।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:০৭:৪১   ২২ বার পঠিত  |