ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


 নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস

পটুয়াখালী: কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি স্লিপার বাস পুকুরে পড়ে ১৫ জন পর্যটক আহত হয়েছেন। শুক্রবার,৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন এবং গুরুতর ৬ জনকে কলাপাড়া হাসপাতালে পাঠান। বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটি রিজার্ভ নিয়েছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:৫৯   ৪১ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


দুমকিতে ব্যবসায়ীর বসতঘরে গভীর রাতে ইটপাটকেল নিক্ষেপ
পটুয়াখালী-দশমিনা সড়কে খানাখন্দ, দুর্ভোগে দুই উপজেলার মানুষ
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস
তেঁতুলিয়ার অব্যাহত ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধের ও সেতুর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
কাঁঠালিয়ায় স্বামীকে হত্যার দায়ে ঘাতক স্ত্রী লিজা গ্রেফতার



আর্কাইভ