ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদযাপনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো পূজা অর্চনা, আলোচনা সভা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও মহা প্রসাদ বিতরণ।
এ উপলক্ষে সকাল ১১টায় পৌর শহরের শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।
আলোচনা সভায় অতিথির বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক, এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী মুমিন মুজিবুল হক সমাজী টুটুল, থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম, এ এম জাকারিয়া, রবিউল করিম তারেক, এপিপি অ্যাডভোকেট সাইদুর রহমান, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, তরুন কুমার পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বের হয় জন্মাষ্টমীর বর্নঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে শেষ হয় । এছাড়া সন্ধ্যায় ছিলো ধর্মীয় আলোচনা ও কীর্তন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৫:৪৩ ১২ বার পঠিত | ● উৎসব ● চাটমোহর ● জন্মাষ্টমী