ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ফুলপুরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তাররা হলেন মুগরাকান্দা চরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মাসুদ মিয়া (২৮), কাজিয়াকান্দা এলাকার এমদাদুল হকের ছেলে মোঃ তৌসিফ (৩০) এবং কাজিয়াকান্দা (উত্তর) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ ওসমান (৪৮)।
পুলিশ জানায়, মাসুদের কাছ থেকে ৫০ পিস এবং তৌসিফের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৪ হাজার টাকা।
ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৩৭:০৪ ২৭ বার পঠিত | ● ইয়াবা ● গ্রেপ্তার ● তিনজন ● ফুলপুর