ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


 পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

পটুয়াখালী: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজা, আনন্দ শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও নামকীর্তন।

শুক্রবার,৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সম্মুখ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, হিন্দু পুরাণ অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম, অন্যায়, অত্যাচার ও নিপীড়ন বেড়ে যায়, তখনই শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের মূল দর্শনই ছিল দুষ্টের দমন, শিষ্টের পালন ও মানবতাবাদ। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা যায়। তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের অমূল্য বাণী ও জীবনদর্শন কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং তা সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, এটি সবার। কেন্দ্রীয় মন্দিরটিকে আরও সুন্দর, দৃষ্টিনন্দন ও আধ্যাত্মিক চর্চার একটি উন্মুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গোপাল সাহা, অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ড. রমন কুমার বিশ্বাস, সদস্যসচিব রিপন কুমার শীল, পবিপ্রবি সনাতন সংঘের সভাপতি প্রত্যুষ রায় হৃদয়সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কংসবধ নাটিকা উপস্থাপন ও ভক্তিমূলক গান পরিবেশন করেন। অভিষেক শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:৩৬   ১২০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা
● কঁচা নদীতে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
● কাঁঠালিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও একজন



আর্কাইভ