ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা

ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


 ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসকদের, অপেক্ষার প্রহর গুণছেন সেবা প্রার্থীরা।

ঘড়িতে সময় সকাল ৮ টা। বন্ধ রয়েছে হাসপাতালের কর্মরত সকল চিকিৎসকের রুম। দেখা মেলেনি কোন কর্মকর্তা ও বহির্বিভাগের সেবা প্রদানকারী কোন চিকিৎসকদের। শুধু আজকের ঘটনা নয়, এটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্যদিনের চিত্র।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় হাসপাতালটিতে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলেও অনেকে আসছেন সাড়ে ৮টা পর থেকে সাড়ে ৯টা ছুঁই ছুঁই করে। তবে ধারাবাহিক ভাবেই খোলা রয়েছে ইমারজেন্সি ও প্যাথলজি বিভাগ। ইমারজেন্সি বিভাগে দেয়া হচ্ছে নিয়মিত চিকিৎসা সেবা এবং পরামর্শ।

অপরদিকে ৮.২৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ। এরপর থেকে একে একে খোলা হয় বহির্বিভাগের চিকিৎসরদের রুম। রুম খোলার পর দুই-একজন ডাক্তার বসলেও অধিকাংশ ডাক্তার আসেন সাড়ে ৮টার পর থেকে সাড়ে ৯টার মধ্যে। সময়মত না আসায় বহির্বিভাগের পাশে ডাক্তারের অপেক্ষায় রয়েছেন সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা।

ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা বলেন, সকাল থেকে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। প্রায় ৪০ মিনিট ধরে বসে আছি, এখনো কোন ডাক্তার আসে নাই। কখন আসবে কেউ বলতেও পারছে না। এখন আমাদের বসে থাকা ছাড়া কিছুই করার নেই। এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১০:৩২   ২০ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস



আর্কাইভ