ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


 সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

পাবনা:  বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় জামায়াত কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ ।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুজানগরের প্রবীণ সাংবাদিক আব্দুস শুকুর ও মোহাম্মদ আলী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রাফি আহম্মেদ ফুল ও পৌর জামায়াতের সেক্রেটারী মকবুল হোসেন বকুল।

বিগত সময়ে গণমাধ্যমের ওপর নানা ধরণের বাধা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার কুফল তুলে ধরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ এগিয়ে যাবে। জামায়াত সবসময় দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, মাদকমুক্ত দেশ গড়তে চায়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নির্মূলে গণমাধ্যম ও রাজনৈতিক দলের যৌথ ভূমিকার উপর গুরুত্বারোপ করে এবং সমাজের নানা অসংগতি দূর করতে ও সত্য তথ্য প্রচারে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, জামায়াত ইনসাফের রাজনীতি করে। যেখানে মানুষের কল্যাণ রয়েছে, জামায়াত সেই কাজটি করবে এবং করছে।

এ সময় তিনি উপজেলার গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভাবে সমাজের অসংগতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান । মতবিনিময় সভায় সুজানগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৮   ১৪ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি



আর্কাইভ