ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ

মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
মাগুরা: মহম্মদপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়েবিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মহম্মদপুর ধানার পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ট্রান্মফরমার চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বৈদ্যুতিক খূঁটিতে উঠেছেল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে ট্রান্সফরমার খোলার যন্ত্রপাতিও পাওয়া গেছে। স্থানীয়রা জানান, কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহীন মিয়া শুক্রবার দিবাগত রাতে যে কোন সময় বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন এমনটি ট্রান্সফরমারটি তিনি খুলে ফেলতেও সক্ষম হন কিন্তু অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে মৃত্যু বরণ করেন।

শনিবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেন। শাহীন মিয়া মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর গ্রামে নিজাম উদ্দীনের ছেলে। তার নামে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
মহম্মদপুর থানার ওসি শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২২:১২   ১৬ বার পঠিত  |