ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট

নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


 নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট

হবিগঞ্জ: নবীগঞ্জে বিবিয়ানা পাওয়ার প্লান্ট ও ঢাকা সিলেট মহাসড়কে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠান মা এন্টার প্রাইজের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে নবীগঞ্জ থানায় সেচ্ছাসেবক দলের নেতা শেখ সাজু মিয়া সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মারপিটে মা এন্টার প্রাইজের ম্যানাজার সাঈদ আলী ওরফে সৈয়দ (৩৪) গুরুতর আহত হয়েছেন। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে মা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বালু উত্তোলন করে দীর্ঘদিন যাবৎ সাসেক প্রজেক্টের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের সিক্স লাইনে উন্নয়নের জন্য সরকালি ানুমতি নিয়ে বালু দিয়ে আসছে। কিছুদিন যাবৎ বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা সাজু মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন মিলে উক্ত কাজে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

৩ সেপ্টেম্বর বিকালে আসামি সাজু মিয়া, নাজমুল মিয়া, মোহন মিয়া, রায়হান মিয়া, শাকিল মিয়া, জাবেদ মিয়া ও সুরমান মিয়া সহ ১০/১৫ জন এসে তারা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয়। এসময় মা এন্টার প্রাইজের ম্যানাজার সাঈদ আলী ওরফে সৈয়দ প্রতিবাদ করলে তাকে মারপিট করে গুরুতর আহত করেন। মামলায় আরও বলা হয় তাকে মারপিট করে তার সঙ্গে থাকা নগদ এক লক্ষ টাকা আক্রমনকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

এই বিষয়ে মা এন্টার প্রাইজের ম্যানাজার সাঈদ আলী ওরফে সৈয়দ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবকদলের নেতা সাজ আমার কোম্পানির কাজ বন্ধ করে দিলে আমি জানতে চাই কারন কি এই তারা মারপিট করেছে। এর আগেও তারা আমার কোম্পানির কাছে থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে।
এই বিষয়ে মা এন্টার প্রাইজের পরিচালক মতিউর রহমান বলেন, আমি এদের চাঁদাবাজির কথা অনেক আগেই প্রশাসনকে জানিয়েছি। গতকাল তারা আমার কাজ বন্ধ করে দিয়েছে। আমার অফিস ভাংচুর করেছে। এখন আমার প্রজেক্টের কাজ বন্ধ রয়েছে। প্রশাসন এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কাজ করা সম্ভব নয়।
এবিষয়ে শেখ সাজু মিয়া জানান, তিনি কোন চাঁদা দাবি করেননি। তার সাথে পার্টনারশীপ নিয়ে মারামারি হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, আমরা একটি এজাহার পেয়েছি, বিষয়টি প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো। মা এন্টার প্রাইজের পক্ষে মামলা দেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৫   ১৪ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় !
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক



আর্কাইভ