ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
পাবনা: চাটমোহরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। অভিযুক্ত রবিউল ইসলাম রবি ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

জানা গেছে, জনৈক ওই গৃহবধূর স্বামী ঢাকায় অবস্থান করায় তিন সন্তানকে নিয়ে চড়ইকোল গ্রামে নিজ বাড়িতে অবস্থান করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা চালায় রবি নামের ওই ব্যক্তি। পরে ওই গৃহবধু ও তার সন্তানদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন এসে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধু বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪৩   ১৭ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি



আর্কাইভ