ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটকভোলা: লালমোহন উপজেলায় পৃথক অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, শুক্রবার রাতে উপজেলার কালমা ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার আকতার সিকদারের মুদি দোকানের পেছনে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ইব্রাহিম (৩০), জাকির হোসেন (৪০), শফিউল্লাহ (৫৪), কালু খা (৫২), সবুজ (২৬) ও কবির (৩১)। এদের মধ্যে পাঁচজন লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার এবং কবির তজুমদ্দিন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, ওইরাতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার আবু সিকদারের চায়ের দোকানের ভেতর তাস দিয়ে জুয়া খেলার সময় আরও ৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- ইসমাইল (২৭), নুর আলম (৪৫), বিল্লাল (৩৬), হোসেন (২৫), সবুজ (২৪) ও দুলাল (৫২)। তারা সবাই লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃত ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে লালমোহন থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৯   ৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ