ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা

দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬


 দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা

পটুয়াখালী: দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিকে ‘অযোগ্য’ ও ‘অন্য দলের সক্রিয় কর্মীদের স্থান দেওয়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ফের মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের বিরতি শেষে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার,৬ সেপ্টেম্বর সকাল ১০টায় দুমকি নতুন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন ক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় রাজপথের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নতুন এই কমিটিতে দলের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয়, অযোগ্য এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল বের করতে চাইলে পদবঞ্চিত নেতাকর্মীরা একজোট হয়ে তা প্রতিহত করেন। পরবর্তীতে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন তারা। তবে প্রতিষ্ঠাবার্ষিকী শেষ হওয়ার পরপরই আজ ৬ সেপ্টেম্বর থেকে পুনর্সূচিত কর্মসূচির অংশ হিসেবে নতুন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বঞ্চিত নেতারা বলেন, “তৃণমূলের ত্যাগী কর্মীদের রক্ত ও শ্রমের বিনিময়ে অর্জিত বিএনপিতে কোনো সুবিধাবাদী বা অন্য দলের এজেন্টদের জায়গা হতে পারে না। কেন্দ্রকে ভুল বুঝিয়ে গঠিত এই বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।”

তারা অবিলম্বে কেন্দ্র ঘোষিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত নেতাদের হাতে দুমকি উপজেলা যুবদলের দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৩   ২৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ