ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার

গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬


 গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার

খুলনা: আসন্ন পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোছাঃ ইমা আক্তার। ভোটারদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করায় নির্বাচনী এলাকায় তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানা গেছে।
প্রতিদিন গড়ইখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন ইমা আক্তার। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরছেন। তার গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইমা আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে নারীদের স্বাবলম্বী করা ও তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি কাজ করে আসছেন। নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্য সম্পর্কে মোছাঃ ইমা আক্তার বলেন, পদের লোভে নয়, মানুষের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিয়েছি। ভোটাররা আমাকে নির্বাচিত করলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা যাতে প্রকৃত প্রাপ্যদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এলাকার মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৯   ১৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা



আর্কাইভ