ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারে রবিবার, ৬ সেপ্টেম্বর গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। তবে বিদ্যুৎ বিভাগের চরম অবহেলা ও গাফিলতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয়রা বিদ্যুৎ অফিসে অন্তত ১০ বার ফোন করলেও কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো ফোন রিসিভ করেননি। দীর্ঘক্ষণ পর ফোন রিসিভ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আগেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান দুটি হলোঃ রত্না এন্টারপ্রাইজ: প্রোপ্রাইটর রুবেল খান। আনুমানিক ক্ষয়ক্ষতি=৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা। সুরাইয়া স্টোরঃ প্রোপ্রাইটর আবুল হাসান। আনুমানিক ক্ষয়ক্ষতি= ৪,০০,০০০ (চার লাখ) টাকা।
বিদ্যুৎ বিভাগের গাফিলতির বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ী সমাজ এ ঘটনার দ্রুত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৬:৩২ ৩৯ বার পঠিত | ● দুমকি ● দোকান ● পুড়ে ছাই