ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি; থানায় অভিযোগ দায়ের

নাজিরপুরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি; থানায় অভিযোগ দায়ের


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬


নাজিরপুরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি; থানায় অভিযোগ দায়ের

পিরোজপুর: নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তাকে বাঁচাতে আসা অপর এক নারীকে এলোপাথাড়ি মারধর, নীলাফুলা জখম এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মোঃ কামরুল আলী মৃধা (৩৮) বাদী হয়ে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে নাজিরপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্তরা হলেন— রঘুনাথপুর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে আব্দুল জব্বার শেখ (৫০), সেকেন্দার শেখের স্ত্রী রিনা বেগম (৩৮) এবং সেকেন্দার শেখের মেয়ে লামিয়া খানম (২০)।

​অভিযোগ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কামরুল আলী মৃধার স্ত্রী রিপা বেগম একই গ্রামে অবস্থিত তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। বিকেল ৫ ঘটিকার সময় অভিযুক্ত প্রতিবেশী রিনা বেগমের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে রিপা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিনা বেগম অন্যান্য অভিযুক্তদের ডেকে আনেন এবং সবাই মিলে রিপা বেগমকে এলোপাথাড়ি মারধর করে নীলাফুলা ও রক্তাক্ত জখম করেন।

​রিপা বেগমের ডাক-চিৎকারে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন প্রতিবেশী জান্নাতী বেগম। এ সময় অভিযুক্তরা জান্নাতী বেগমকেও পিটিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযক্তরা ভুক্তভোগীদের খুন-জখমের হুমকি দিয়ে সরে পড়ে।

এব্যাপারে জব্বার শেখ জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।

​এ বিষয়ে নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৩   ১০ বার পঠিত  |